নিহতের স্বজন মো. হোসাইন আহম্মেদ জানান, সকালে আইয়ুব আলী গ্রামে সাপ ধরতে যান। এসময় একটি বিষধর সাপ ধরতে গেলে অসাবধানতার কারণে তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যাকসিন না থাকায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।