নিহত রায় মোহন গোলদার গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের সুবল গোলদারের ছেলে। গ্রেফতার দুজন হলো– একই গ্রামের শ্যামল গোলদারের ছেলে সজল গোলদার ও সুজন গোলদার।
পুলিশ কর্মকর্তা গোলাম ফারুক জানান, উপজেলার তাড়গ্রামের মিজানুর রহমানের পুকুর থেকে দেশি ড্রেজার দিয়ে বালু তুলছিলেন শ্রমিকেরা। এসময় ড্রেজারের রশি ছিড়ে গেলে শ্রমিক রায় মোহন পুকুরে পড়ে যান। পরে দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।