টাঙ্গাইলে বাসচাপায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলটাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় আফসার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ অক্টোবর) সকালে উপজেলার বাগুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত আফসার আলী উপজেলার মোজাফফরগাতী গ্রামের বাসিন্দা।

ওসি মীর মোশারফ হোসেন বলেন, সোমবার সকালে আফসার আলী বাগুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী লাভলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব- ১৪-২৪৩০) যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন বাসের চালক নিরঞ্জন দাসকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।