নিহত মামুনের বাড়ি গোদাগাড়ী থানায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি জালাল উদ্দিন জানান, চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে তিনতলা ভবনে মামুন ও তার সহযোগী ভাড়া থাকতো। তারা উত্তরা ডিশ লাইনে কাজ করতো।
এক প্রশ্নের জবাবে জালাল উদ্দিন দাবি করেন, রুমের ভেতরের দিক থেকে দরজা আটকানো ছিল। ধারণা করা হচ্ছে, মামুনের সহযোগী তাকে জবাই করে পালিয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।