নিহত রিমা আক্তার নেত্রকোনার আটপাড়া উপজেলার জালশুকা গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী এবং জাহিদ হাসান রাশেদ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকার হযরত আলীর ছেলে। রাশেদ গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে ভাঙ্গাড়ীর ব্যবসা করতেন।
নিহত রাশেদের বাবা হযরত আলী জানান, মঙ্গলবার দুপুরে রাশেদ তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (কড়ইতলা) এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল সড়কের পাশের নিচু জমিতে পড়ে তিন বন্ধু আহত হন। গুরুতর আহত রাশেদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ মারা যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী (আব্দুল হাই একাডেমির সামনে) এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী আল আরাফা পরিবহনের একটি বাস রিমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।