আটককৃতরা হলো জেলার সখীপুর উপজেলার ঢনঢনিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে রিপন হাজী (৫০), বেতুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আব্দুল হামিদ (৫০), কচুয়া গ্রামের মৃত মফিজ খানের ছেলে জুলহাস খান (৪৫), কামাল হোসেনের ছেলে সিরাজ (২৮), আব্দুল মালেকের ছেলে শফিকুল (২৫), বাসাইল উপজেলার ফুলকি গ্রামের রতন দাসের ছেলে দীপক দাস (৩০), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার এনায়েতনগর গ্রামের মৃত সুলতান খানের ছেলে অহিদুল ইসলাম (৩৮)।
বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ খান বলেন, সখীপুর বন এলাকা থেকে শাল ও গজারি গাছ কেটে নিয়ে ট্রাকে করে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে করটিয়া এলাকা থেকে ট্রাকভর্তি শাল ও গজারি গাছসহ সাতজনকে আটক করা হয়। এ সময় ট্রাক ছাড়াও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটককৃতদের নামে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।