নিহত কবির ফরিদপুরের সদরপুর উপজেলার কান্দির মোজায়েম হাওলাদারের ছেলে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় টঙ্গীর বিসিক শিল্প এলাকার ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে মারা যান নেত্রকোনা সদরের নড়িয়ার সাহেব আলীর ছেলে সামসুল হক (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম ওরফে আজিজুল ইসলাম (১৮)। ঘটনার দিন রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সমর আলীর ছেলে লাল চাঁন মারা যায়। নিহতরা কারখানার পেইন্ট সেকশনের শ্রমিক ছিলেন।