শনিবার সকালে উপজেলার বাইপাস সড়ক থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে অংশ নেয়।
এ শোভাযাত্রা থেকে পলাশ উপজেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আহ্বান জানানো হয়।
এতে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী অংশ নেন।