সফলভাবে ড্রেজিং সম্পন্ন হওয়ায় রবিবার সকাল থেকে সব ফেরি চলার কথা ছিল। কিন্তু চ্যানেলের মুখে ড্রেজার অবস্থান করায় শুধু কে-টাইপ ফেরি চালাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি বলেন, ‘কে-টাইপ ফেরি দিয়ে আপাতত সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে। চ্যানেলের মুখ থেকে ড্রেজার সরিয়ে নিলে সব ফেরি চলতে পারবে।’
গিয়াস উদ্দিন পাটোয়ারি আরও বলেন, ‘সব ফেরি না চলতে পারার কারণে শিমুলিয়া ঘাট এলাকায় এখন প্রায় দুইশ' যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।’