মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রতন বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের চাকরির সুবিধার্থে ৩০% কোটা উপহার দিয়েছেন। মাঝে এই উপহার আওয়ামী লীগ বিরোধী দলগুলো উঠিয়ে নিয়েছিল। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের কারণে ফের কোটা বাতিল করা হয়। বঙ্গবন্ধুর উপহার কেউ উঠিয়ে নেওয়ার ক্ষমতা রাখে না। এই উপহার ফেরত না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।’
আন্দোলনকারীরা জানান, কোটা বহালের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে ‘মুক্তিযোদ্ধার সন্তান মঞ্চ’। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আশুলিয়া পুলিশ অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছে।