পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে যাওয়ার পথে রবিবার রাত ৮ টার দিকে পাংশার সরিষা ইউনিয়নের হাইস্কুলের টিনশেড ঘরের পেছনে দুর্বৃত্তরা তার বুকে ও কানের মধ্যে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ সুপার মো. রাকিব খান জানান, চরমপন্থী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।