শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অর্ধেক লোড নিয়ে চলছে ফেরি

দৌলতদিয়ায় কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকছে আলাদা ফেরিঘাট

 মুন্সীগঞ্জের লৌহজং এ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সঙ্কটের কারণে অর্ধেক লোড নিয়ে ফেরি চলছে। পদ্মা সেতু প্রকল্পে বড় আকারের ড্রেজার দিয়ে ড্রেজিং করার পরও নাব্য সংকট পুরোপুরি কাটেনি। ড্রেজিং করার জন্য তিন দিন বন্ধ থাকার পর এ নৌরুটে রবিবার সকাল থেকে সীমিত আকারে ফেরি চালু হয়েছিল। কিন্তু সন্ধ্যায় আবার ফেরি বন্ধ হয়ে যায়। সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হলেও নাব্য সঙ্কটের কারণে ফেরিগুলো অর্ধেক লোড নিয়ে চলাচল করছে।

এসব তথ্য জানিয়ে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান,‘সকাল থেকে ১১টি ফেরি চলছে। কিন্তু নাব্য সঙ্কটের কারণে ফেরিগুলো পুরো লোড নিয়ে চলতে পারছে না। অন্যদিকে, চ্যানেলের মুখ থেকে এখনো ড্রেজার সরানো হয়নি।’

এদিকে, শিমুলিয়া ঘাট এলাকায় প্রায় দেড়শ’ যানবাহন রয়েছে।

গিয়াস উদ্দিন পাটোয়ারি আরও জানান,‘ফেরি চলাচল ব্যাহত হবার কারণে ঘাটে নতুন করে কোনও যানবাহন আসছে না। তবুও প্রায় দেড়শ’ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।’