কেরানীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ থেকে মাদকসহ দুই ব্যসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে শহীদ খান (২৫)ও মো. রবিন (১৮)। সোমবার গভীর রাতে জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে কেরানিগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত শহীদ খানের বাবার নাম জামান খান। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় এবং রবিনের বাবার নাম আব্দুর রশিদ । বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, র‌্যাব-১০ এর একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকার রোশা ট্রেডিং এর সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৬৮ ক্যান বিদেশি বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানায় র‌্যাব-১০ এর এসআই সঞ্জয় দে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।