ওসি জানান, সোমবার রাতে মাদকবিরোধী নিয়মিত অভিযানে বের হয় পুলিশ । মাদক সেবন অবস্থায় ঘিওর উপজেলা কলিয়া এলাকা থেকে বাবলু (৩৫) ও আশিককে (২১) আটক করা হয় । এদের থানায় নিয়ে আসার সময় রাস্তায় গাজা সেবন করার সময় আলামিন নামের এক যুবকসহ দুইজনকে আটক করা হয়। মাদকসেবী ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসার পথে আলামিনসহ অজ্ঞাত পরিচয়ের আরেকজন পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এদের আটক করা সম্ভব হয়নি।