কাশিয়ানীতে বাসের ধাক্কায় শিশু নিহত

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় রিফাত শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সকালে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
নিহত রিফাত ঘোনাপাড়া গ্রামের মধু শেখের ছেলে।
ওসি জানান, রিফাত শেখ বাইসাইকেলে নিয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগতির একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।