গ্রেনেড হামলার রায়কে অভিনন্দন গাজীপুর আ. লীগের





গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিল২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর গাজীপুর শহরে মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ, মহানগর ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। বুধবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রায়কে অভিনন্দন জানিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করা হয়।যা শহরের উনিশে চত্বর এবং শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে। পুনরায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন।


গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিলআদালতের রায়কে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখেন– গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।

গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিলদলীয় কার্যালয়ে বক্তব্য শেষে নেতাকর্মীরা পুনরায় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা তারেক রহমানের ফাঁসির দাবিতে স্লোগান দেন।