যমুনা নদীতে ১৫ মণ ইলিশ জব্দ, আটক ৬


জব্দ ইলিশমানিকগঞ্জের শিবালয় অংশে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার তেওতা এলাকায় একটি ট্রলার থেকে ইলিশগুলো জব্দ করা হয়। এসময় সরকারি আইন অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে ছয় শিকারিকে আটক করা হয়েছে। পরে এসব মাছ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদ মেহেদী। শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

জব্দ ইলশগুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়রফিকুল আলম জানান, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার বিকালে যমুনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্চিন চালিত ট্রলারের গতিরোধ করা হয়। ট্রালার থেকে ১৫ মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়। এসময় ট্রলারে থাকা ছয় জনকে আটক করা হয়। যাদের ভ্রাম্যমাণ আদালতের মাধমে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।