তিনি শনিবার (১৩ অক্টোবর) বিকালে কেরানীগঞ্জের কোনাখোলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৯২টি পূজামন্ডপে চাল বিতরণকালে একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন কোনও সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছুই নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই আমরা ভাই-ভাই। সবাই আমরা সমান। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি। এই দেশে কাউকে খাটো করে দেখার কিছু নাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শরৎ চন্দ্র বৌদ্ধ, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধ চাল ঢাকা-২ আসনের ৯২টি পূজামন্ডপের প্রত্যেকটিতে ৫০০ কেজি করে বিতরণ করা হয়।