গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের জিপচালক নিহত

পঞ্চগড়ে বাস চাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহামুদ হাসান (৪৪) নামে অগ্রণী ব্যাংকের এক জিপচালক নিহত হয়েছেন। এ সময় জিপে থাকা ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান আহত হয়েছেন। কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চালকের বাড়ি ঝিনাইদাহ জেলার দরি গোবিন্দপুর গ্রামে। তিনি ফরিদপুর সার্কেল অগ্রণী ব্যাংকের জিপচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ আসার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমানকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিপচালকের লাশ পোস্টমর্টেম শেষে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।