আটক ব্যক্তিরা হলো– মো. বিল্লাল হোসেন (৩৯) ও মো. সোহরাব হোসেন (২১)। উভয়ের বাড়ি যশোর জেলার মনিরামপুরে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-০৮, বরিশালের একটি দল ব্যাটালিয়ন উপঅধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এবং ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের যৌথ নেতৃত্বে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মধুখালী থানার কামারখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় একটি মাছ বোঝাই ট্রাক তল্লাশি করে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিরা পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তারা যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। ফেনসিডিলসহ আসামিদের ফরিদপুরের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর জেলার মধুখালী থানায় এ বিষয়ে একটি মামলা করেছে র্যাব।