রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাতে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ডাকাতদের মধ্যে গোলাগুলি হয়। এসময় আবুল হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে সেখানে পড়ে কাতরাতে থাকে। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদরের একশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, নিহত আবুল হোসেন সোনারগাঁও উপজেলার দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে জেলার বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।