মঙ্গলবার করা মামলায় জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, মঙ্গলবার গভীর রাতে ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, আশুলিয়ায় ডা. জফরুল্লাহ’র মালিকানাধীন গণ্যস্বাস্থ্য কেন্দ্রের পাশে নলাম এলাকার নাসির আহম্মেদ নামের এক ব্যক্তি ১৪ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। তবে গত কয়েক মাস যাবৎ ওই জমি দখল করে নেওয়ার জন্য পায়তাঁরা করে আসছেন ডা. জাফরুল্লাহ’র লোকজন। এছাড়াও সাইনবোর্ড ভেঙে ফেলা ও জমিতে লাগানো গাছ কেটে ফেলে দিয়েছে গণস্বাস্থ্যের কর্মীরা। এ ঘটনায় জমির মালিক তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
প্রসঙ্গত, এর আগে গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর নামে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ২১ অক্টোবর সেলিম আহম্মেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। একই অভিযোগে ১৯ অক্টোবর রাতে হাসান ইমাম ও ১৫ অক্টোবর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক দু’টি মামলা করেছেন।