অভিযুক্ত রিমন শ্রীপুর উপজেলার সোনাকর গ্রামের নাজমুল ইসলামের ছেলে ও শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, অভিযুক্ত রিমন বেলা ১২টার দিকে কৌশলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির একটি কক্ষে ঢুকে। পাঠদান শেষে বের হওয়ার সময় ওই শ্রেণির এক ছাত্রীর চোখের চশমা খুলে দিতে বলে। এর প্রতিবাদ জানালে ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারে।
এ সময় অন্য শিক্ষার্থীরা রিমনকে আটক করে শিক্ষকদের মাধ্যমে পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
ছাত্রী জানায়, এর আগেও বেশ কয়েকবার বিভিন্নভাবে রিমন তাকে উত্ত্যক্ত করে আসছিল। লোকলজ্জার ভয়ে সে তখন কাউকে কিছু বলেনি।