সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, বিএনপি কর্মী মাসুদ রানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। সে সোনারগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি। বুধবার রাতে সে গোপনে জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমার মাহফুজের বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ সেখানে অভিযানে যায় এবং তাদের দুজনকে গ্রেফতার করে।
মাহফুজ পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মৃত নুরুল ইসলাম ইমানের ছেলে এবং মাসুদ রানা মঙ্গলেরগাঁও মিরবহরকান্দী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগোয়ালদী গ্রামে অভিযান চালানো হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ ও মাসুদ রানা নামে এক বিএনপি কর্মীকে একটি ওয়ান শুটারগান, একটি ইয়ারগান ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।