নিহত পারভীন বেগম উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া (জুমাবাড়ি) গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানান, রবিবার সকালে পারভীন বেগম তার জাকে নিয়ে হেঁটে পাশের চরপাড়ায় ছেলের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে চরপাড়া দৌলত হাজীর বাড়ির সামনে বারদী থেকে ঢাকাগামী একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩৬৪০১) পারভীন আক্তারকে চাপা দেয়। এরপর এলাকাবাসী পারভীন আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার আশ্বাসে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার আশ্বাসে ময়নাতদন্ত করতে রাজি হয়নি নিহতের পরিবার।’