নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছে গোপালগঞ্জ আওয়ামী লীগ

Gopalganj Election Campaign Photo-01 (31.10.2018)আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের নেতৃত্বে শহরের চৌরঙ্গী থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়। প্রচারণা কর্মসূচিতে আওয়ামী লীগ সরকাররে উন্নয়নের চিত্র তুলে ধরে দোকানে দোকানে ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন সংশ্লিষ্টরা।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, লুৎফার রহমান বাচ্চু,  সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান কাকন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লয়িাকত আলি লেকু, যুগ্ম সাধারণ সম্পাদক তাসবরিুল হুদা বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জাসান আক্রাম, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আযম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থতি ছিলেন।
গত নির্বাচনগুলোতে গোপালগঞ্জের তিনটি আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসতে দেখা গেছে।

Gopalganj Election Campaign Photo-02 (31.10.2018)Gopalganj Election Campaign Photo-03 (31.10.2018)