মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লু মিয়া তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের তৌহিদ মিয়া, কামাল মিয়া, ইসহাক মিয়া, চান মিয়া, অহিদ মিয়া ও আলী আকবর।
পূর্ব শত্রুতা ও একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে তাড়াইলের ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামে ২০০৮ সালের ১৫ জুন দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে পর দিন ভোরে কৃষক রিয়াজ উদ্দিনকে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন জবাই করে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহত কৃষকের ভাই শরিফ উদ্দিন খোকন বাদী হয়ে তাড়াইল থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে সিআইডি তদন্ত করে। সিআইডির পরিদর্শক মোল্লা মো. শাহজাহান ২০১২ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।