নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে রাকিব নামে (৫)এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দেওভোগের আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার এস আই শুভ আহমেদ।
এস আই শুভ আজমেদ জানান, নিহত শিশু রাকিব একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, দেওভোগের আদর্শনগর এলাকায় রিপন দফতরির মালিকাধীন বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। কোনও ধরনের নিরাপত্তা বেষ্টনি না দিয়ে তিনি বাড়ির নির্মাণের কাজ করছিলেন। ওই পাইলিংয়ের কাজের পাশেই খেলা করছিল রাকিব। বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে পাইলিয়ের পাইপের খুঁটির নীচের বালু সড়ে গেলে তা কাত হয়ে রাকিবের মৃত্যু হয়।
নিহতের মা আখি আক্তার বলেন,‘এটা নিছক দুর্ঘটনা নয়। এটা হত্যাকাণ্ড। কারণ বাড়ির মালিক যদি নিরাপত্তা বেস্টুনী নিয়ে নির্মাণ কাজ করতো তবে এই ঘটনা ঘটতো না।
ফতুল্লা মডেল থানার এসআই শুভ আহমেদ জানান, ওই বাড়ির পাইলিংয়ের কাজ করার সময় পাইলিংয়ের লোহার পাইপ শিশু রাকিবের মাথায় ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।