ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের ৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তিনি তার কার্যালয় থেকে দেশের ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
মানিকগঞ্জের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন উপজেলাগুলো হলো হরিরামপুর, ঘিওর ও সাটুরিয়া। এছাড়া দেশের বিভিন্ন জেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গৃহিত ও বাস্তায়িত কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় মানিকগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান, উপ-মহাব্যবস্থাপক বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা।