ছাত্রলীগ নেতা তানভীর জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মুখোশ পরা ৮ থেকে ১০ জনের একদল ডাকাত প্রথমে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তিনটি আলমারির তালা ভেঙে সেখান থেকে ৩১ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ লাখ টাকা, সাতটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় তারা। ডাকাতির খবর শুনে শনিবার (৩ অক্টোবর) সকালে জেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতারা তানভীরের বাড়িতে আসেন।
ওসি কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতির ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’