ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

01মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে সোমবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় ঘাটে ফেরি পারাপারের জন্য দেড় শতাধিক যানবাহন অপেক্ষা করছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যাবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে চ্যানেলে মার্কিন পয়েন্ট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে।’
এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে ছোট বড় মিলিয়ে দেড় শতাধিক যানবাহন নদী পারাপারের জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি।