পরিবারের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই মোঃফিরোজ আহম্মেদ জানান, বেশ কিছুদিন আগে ওই নারীর ডিভোর্স হয়ে যায়। এনিয়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিলে পরিবারের সদস্যরা তাকে বেটার লাইফ হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ৭টায় এবং সেখানে তিনি মৃত্যুবরন করেন। খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমর্গে নিয়ে আসি।
নিহত তানিয়া তাবাসুম হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা উলন রোডের ২৮ নম্বর বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার সৈনিকপাড়া খলিলপুর গ্রামের রমজান আলীর মেয়ে।
নিহতের বাবা রমজান আলি বলেন, পারিবারিক ভাবে চার বছর আগে আবু বক্কর নামে এক যুবকের সাথে বিয়ে হয়েছিল তানিয়ার। প্রায়ই অর্থের জন্য আমার মেয়েকে নির্যাতন করতো। এক পর্যায়ে গত জুলাই মাসে তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তবে তারপরও আবু বক্কর আমার মেয়েকে ফোন করত। তিনি অভিযোগ করেন, গত পরশুদিনও আমার মেয়েকে ফোন দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। সেই কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।