শ্রীপুরে নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে পরীক্ষার্থীকে নকল দিয়ে সহায়তার অপরাধে এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার এই দণ্ড দেন।

ইউএনও জানান, দণ্ডিত শিক্ষক হেলাল উদ্দিন একই উপজেলার গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জেএসসির পরীক্ষায় এক শিক্ষার্থীকে নকল দিয়ে সহায়তার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে পাবলিক পরীক্ষা আইনের ১৯৮০ সনের ৯ ধারা মোতাবেক ওই দণ্ড দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।