এই তিন জন হলেন- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরজু খান উজিল, কাশিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও বিএনপি নেতা আয়নাল হক।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর হোসেন বলেন, ‘গত ১৩ অক্টোবর বাসাইল থানায় অজ্ঞাত ৭০-৭৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা হয়। ওই মামলায় বৃহস্পতিবার ভোরে এই তিন জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর একই মামলায় উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনসহ বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে।