নারায়ণগঞ্জে মনোনয়নপত্র কিনলেন অর্ধশতাধিক, ১ আসনেই ৩১ জন

 

মনোনয়ন ফরম কেনার পর প্রত্যাশীরানারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে অংশ নিতে অর্ধশতাধিক প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে শুধু নারায়ণগঞ্জ-১ আসন থেকে ৩১ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (৯ নভেম্বর) থেকে রবিবার (১১ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে কেউ কেউ আবার মনোনয়নপত্র জমাও দিয়েছেন।

এক আসন ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ জন, চার আসনে চার জন, তিন আসনে ১৫ জন ও দুই আসনে তিন জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলীয় সূত্র মতে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন— বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম), রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার শুক্কুর, দফতর সম্পাদক আব্দুল আজিজ, মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার আব্দুর জব্বার পিনু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূইয়া, প্রচার সম্পাদক ও জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মানজারী আলম টুটুল, দফতরর সম্পাদক আব্দুল আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ভূইয়া সজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মুক্তিযুদ্ধকালীন রূপগঞ্জ থানা কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু।

এছাড়া এক আসন থেকে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, মোশারফ হোসেন বাবু, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী ডা. খালেদা খানম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুল হাসান তুহিন, মিজানুর রহমান মিজান ও শীলা রানী পাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, মুড়াপাড়া সরকারি কলেজের ভিপি শাহরিয়ার পান্না সোহেল ও আওয়ামী লীগ নেত্রী মাহনুর সুলতানা মুনমুন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নারায়ণগগঞ্জ- ১ আসনের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভার এবং শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণসহ প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি।’ ওয়ান ইলেভেনের সময়ে গুলিবিদ্ধ হওয়াসহ নানাভাবে নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘সেই দুঃসময়ে অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমি পালাইনি। আমি শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ণ করবেন বলে আশা করি।’

আরেক মনোনয়নপ্রত্যাশী শাহজাহান ভুঁইয়া বলেন, ‘ছাত্রজীবন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত আছি। ১৯৯২ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। তৃণমূলের সব নেতাকর্মী আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দল আমাকে এবার মূল্যায়ণ করবে বলে তিনি আশাবাদী।’

নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল ও কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন— বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপ-কমিটির সদস্য কামাল মৃধা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হালিম শিকদার।

নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন— জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম ও বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জফর চৌধুরী বীরু, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর জাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম ভুঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের মহিলা শিক্ষাবিষয়ক সম্পাদক ডক্টর সেলিনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, এইচ এম মাসুদ দুলাল, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,

এদিকে, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা রাজধানীর বনানী কার্যালয় থেকে জাতীয় পার্টির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি জানান, জোটগত নির্বাচন হলে আবারও এই আসন থেকে তিনি মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন পাবেন। কারণ, আওয়ামী লীগের জনপ্রতিনিধিরাও তার সঙ্গে রয়েছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন— বর্তমান সংসদ সদস্য এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ।