৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে নাটোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। ৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের এআইজি মিরাজ উদ্দিন আহমেদকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগ দিতে বলা হয়।
মিরাজ উদ্দিন আহমেদ বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। সাইফুল্লাহ আল মামুনও বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সালের ১৫ মার্চ নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন।