টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উইং কমান্ডার আরিফ নিহত

বিধ্বস্ত বিমানটাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমানবাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন।

ঘটনাস্থলে পড়ে থাকা বিমানের যন্ত্রাংশশুক্রবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দনাথ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিধ্বস্ত বিমান

ইউএনও বলেন, ২২-২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমানবাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজি বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই উইং কমান্ডার আরিফের মৃত্যু হয়। 

নিহত উইং কমান্ডার আরিফ, ছবি: ফেসবুক থেকে নেওয়া

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন দুর্ঘটনা এবং একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।