পুলিশ জানায়, ডাসার থানার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ সরদারের ছোট দুই ভাই হাকিম আলী সরদার (৫০) ও আশরাফ আলী সরদার (৪৫) বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় রাস্তার পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থায় অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।