পুলিশ ও এলাকাবাসী জানান, ২১ নভেম্বর উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার আব্দুল মান্নানের লোকজনের সঙ্গে একই এলাকার মনির হোসেনের লোকজনের সংঘাত হয়। এতে মনির হোসেনের পক্ষের যাত্রামুড়া এলাকার মৃত আজাহারুল ইসলাম ভুইয়ার ছেলে রাসেল ভূইয়াসহ অন্তত ১৮ জন আহত হন। ওই ঘটনায় গত ১০ দিন অসুস্থ্য থাকার পর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল ভূইয়া। হামলায় আহত আশরাফুল ইসলাম ও রাজু আহমেদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মনিরের শাশুড়ি মনোয়ারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সে ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।’