অভি মানিকগঞ্জ -৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসন থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
অভি জানান, গত পাঁচ বছর ধরে তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত। তার মতে, ভোটাধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার। কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ভোটার ছিলেন। কিন্তু তার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। এ ধরনের নির্বাচন হলে সঠিক নেতৃত্ব গড়ে উঠতে পারেনি।
তার মতে, প্রবীণদের পাশাপাশি তরুণদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে। তরুণদের উদ্যোমকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, তরুণরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। হাজার হাজার তরুণ বেকার, চাকরির কোনও নিশ্চয়তা নেই। শিক্ষা ব্যবস্থা এখন ব্যবসায় পরিণত হয়েছে। নির্বাচিত হলে তরুণদের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে তিনি জানান।