বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ছেলের মনোনয়নপত্র বৈধ হওয়ায় দোয়া মাহফিল

ইরফান ইবনে আমান অমির মনোনয়নপত্র বৈধ হওয়ায় দোয়া মাহফিলঢাকা-২ আসনে সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির মনোনয়নপত্র বৈধ হওয়ায় তারানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের আটি ভাউয়াল এলাকায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনুর বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে তারানগর ইউনিয়ন বিএনপির সব নেতাকর্মীসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির মনোনয়নপত্র বৈধ হওয়ায় অনুষ্ঠানে তার জন্য দোয়া কামনা করা হয়। তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, ঢাকা জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলে উদ্দিন ফারুকী, তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, মডেল থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, থানা ছাত্রদলের সহ-সভাপতি মো. উজ্জল আহম্মেদ, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়ালিউল্লাহ সেলিম ও তারানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহসীন কবীর প্রমুখ।ইরফান ইবনে আমান অমির মনোনয়নপত্র বৈধ হওয়ায় দোয়া মাহফিল

অনুষ্ঠানে ইরফান ইবনে আমান বলেন, ‘কেরানীগঞ্জে আমার বাবার অসমাপ্ত কাজ করার জন্যই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। দেশে কোনও গণতন্ত্র নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আমি সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।’