এসময় রাজবাড়ী ১ আসনে (সদর ও গোয়ালন্দ) বিএনপির জেলা সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ২ আসনে (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ নাসিরুল হক সাবু কে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
এর আগে রাজবাড়ী-১ আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জেলা বিএনপির সহ সভাপতি আসলাম মিয়া এবং রাজবাড়ী-২ আসনে বিএনপির সাবেক এমপি নাসিরুল হক সাবু, জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক খান ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ তাদের মনোনয়নপত্র জমা দেন।