নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে মধুপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্র ঘটনাস্থলে পৌঁছালে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।