মঙ্গলবার এ ব্যাপারে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, ‘বসে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো। সিংহ প্রতীকে জয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।’
তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত কারণে এই আসনটি মহাজোটর লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সোনারগাঁয়ে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা মেনে নিতে পারেনি। তাই দলীয় নেতাকর্মীদের চাপের কারণে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে এই নির্বাচন করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করইে আমরা নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছি। আমার প্রতিটি নির্বাচনি প্রচারে হাজার হাজার মানুষ এসে মিলিত হচ্ছে। আমি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছি না।’
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নওগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু বলেন, র্দীঘ দিন ধরে এই আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় দলীয় নেতাকর্মীরা হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাই এইবার এই আসনটি মাহাজোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া আওয়ামলী লীগের তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। নেতাকর্মীদের চাপে এবং সংগঠনকে টিকিয়ে রাখার জন্যই আব্দুল্লাহ আল কায়সার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তিনি বলেন, সোনারগাঁয়ে কায়সার হাসনাতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই প্রচারে যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তার পেছনে ছুটে আসছেন।
সোনারগাঁ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের জোয়ার বইছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগসহ সব অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সিংহ প্রতীকে পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে পড়েছেন। আগামী ৩০ ডিসেম্বর সিংহ প্রতীকে আব্দুল্লাহ আল কায়সারকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে।