সংবাদ সম্মেলণে মুহাম্মদ শহীদুল্লাহ্ লিখিত বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির প্রতি জনগণের ভালোবাসা ও গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ভয় পেয়েছেন। বিএনপি নেতাকর্মীদের অপকর্মের জন্য এলাকায় জনসম্মুখে আসতে তারা সাহস পাচ্ছে না। তাই তারা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা পাঁয়তারা করছে। তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে ১১ ডিসেম্বর কাপাসিয়ায় মেডিক্যাল মোড়ে, ১৩ ডিসেম্বর দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়াতে, ১৪ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থীর পথসভা ও গণসংযোগে বাধা সৃষ্টি করতে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ব্যাপারে রির্টানিং অফিসার ও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বিএনপি জানিয়েছে, তারা কোথাও বাধা দিচ্ছে না। আওয়ামী লীগের কর্মীদের দ্বারা কোথাও কোনও প্রার্থী বা তাদের কর্মী সমর্থক বাধাগ্রস্ত হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা কেউ বাধাগ্রস্ত হলে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।