লিখিত বক্তব্যে দুলাল হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর নিবার্চনকে কেন্দ্র করে সখীপুর থানার ওসি আমির হোসেন ঐক্যফ্রন্টের প্রার্থী (ধানের শীষ) কুঁড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের প্রকাশ্যে নির্যাতন এবং পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে সংশ্লিষ্ট মামলায় জামিন দেওয়া হলেও ষড়যন্ত্রমূলকভাবে সখীপুর থানার বিভিন্ন পেনডিং মামলায় তাদের শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আটক রাখা হয়েছে। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশের জন্য সখীপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
এসময় জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সখীপুর থানায় ঐক্যফ্রন্টের সমর্থকদের বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মামলা করা হয়েছে। সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও সম্পাদকসহ প্রায় ৫০০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি, সম্পাদক, উপজেলা ছাত্র দলের সভাপতি ও সম্পাদকসহ ২৩-২৪ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—ঐক্যফ্রন্ট নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলাম প্রমুখ।