শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের এডিবয়েল কারখানার সামনে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২০০১ সালের ১৬ জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করে ২০ জনকে হত্যা করা হয়েছে। আমিসহ অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। সেই শক্তি নারায়ণগঞ্জে আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে আমাদের কাছে তথ্য আছে।’
শামীম ওসমান বলেন, ‘বিএনপির কাঁধে বন্দুক রেখে বা বিএনপির সম্মতিতে নারায়ণগঞ্জ চার আসনকে বেছে নেওয়া হয়েছে কোনও কিছু ঘটানোর জন্য। নির্বাচনি এলাকায় যেভাবে লোকজন আসছে তারা বিএনপির কর্মী নয়। ২০০১ সালের যে শক্তি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করেছিল সেই শক্তিগুলো নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে।’