প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন। বিএনপির প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীর কিছু পোস্টার শহরের বিভিন্ন স্থানে ঝুলতে দেখা গেলেও প্রচারণার মাঠে তাদের দেখা মিলছেনা।
আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, ‘আমরা জনগণের দুয়ারে-দুয়ারে গিয়ে ভোট চাচ্ছি। এবার মানুষের মাঝে অনেক উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি। শীতের রাতেও প্রতিটি ইউনিয়ন অফিসে মানুষের ঢল নামছে।’
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ভোটকেন্দ্র, কক্ষ, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৩শ ৭২ জন। যারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৯জন ও মহিলা ভোটার ১ লাখ ৭২ হাজার ৩শ ৩৩ জন।