মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী জিন্নাহ কবীর কারাগারে

মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী জিন্নাহ কবীর কারাগারেনাশকতার মামলায় কারাগারে গেলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবীর। সোমবার দুপুরে বিএনপির ওই নেতা মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এস এ জিন্নাহ কবিরের আইনজীবী একেএম কায়সার এই তথ্য নিশ্চিত করেছেন। ওই আইনজীবী জানান, ঘিওর উপজেলায় চলতি বছরের ২৫ জুলাই দায়ের করা একটি নাশকতার মামলায় তিনি হাজিরা দিতে এসেছিলেন।

উল্লেখ্য, এসএ জিন্নাহ কবির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। সম্প্রতি জিন্নাহ কবীরের প্রতীকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আব্দুল হামিদ ডাবলু। হাইকোর্টের রায় ডাবলুর পক্ষে গেলেও তিনি এখনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে জিন্নাহ কবি রিট করেছেন। আজ (সোমবার) ওই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।