মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ধানের শীষের নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষে ভোট চেয়ে তার দলকে ক্ষমতায় আনার দাবি জানান। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ভুলতা, তারাব ও কাঞ্চন এলাকায় পথসভায় একই আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হলে যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যতদিন চাকরি দিতে পারবো না ততদিন পর্যন্ত যুবকদের বেকার ভাতা দেওয়া হবে। মেয়েদের লেখাপড়া বিএ, বিকম, বিএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ক্ষমতায় এলে বিদ্যুৎ ও সারের দাম কমিয়ে আনবো। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবো। আপনারা ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট দিয়ে ভোট গণনা শেষ করে বাড়ি ফিরবেন। গত ১০ বছরে আমাদের অসংখ্য ভাই গুম হয়েছে, গায়েবি মামলার শিকার হয়েছে। ক্ষমতায় এসে জেলে থাকা ভাইদের মুক্ত করে আনবো।’
পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার, তারাব পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন ভুইয়া, কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমন, আহাদ কাজী, বাবুল শিকদার, আফজাল কবির প্রমুখ।